মোহনগঞ্জে শিশু ধর্ষণের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিস্কার

Printed Edition

নেত্রকোনা প্রতিনিধি

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহন তালুকদারকে (২৫) দল থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে সংগঠনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুর ইসলাম মানিক ও সদস্যসচিব নাজমুল হুদা খান পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগে মোহন তালুকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। একইসাথে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। মোহন তালুকদার মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুর আবুল কালামের ছেলে।