বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে উপজেলায়র গাড়ো পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মরহুম রমিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার সকালে পাহাড়ে লাকরি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যায় না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতে তাকে না পেয়ে গতকাল শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করেত বের হন তার স্বজনরা। পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে থেঁতলানো লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।



