পূবালী ব্যাংক ও নভোএয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Printed Edition

পূবালী ব্যাংক পিএলসি এবং নভোএয়ারের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্ড বিজনেস ডিভিশনে স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল এবং নভোএয়ারের মার্কেটিং ও সেলস ডিরেক্টর সোহেল মজিদ উপস্থিত ছিলেন। এ সময় পূবালী ব্যাংক পিএলসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, হেড অব কার্ড মার্কেটিং ও সহকারী মহাব্যবস্থাপক মো: আসাদুল্লাহ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায়, সব পূবালী মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ার অ্যাপ এবং সেলস কাউন্টার থেকে বিশেষভাবে ২০% ছাড় এবং অন্যান্য পূবালী কার্ডধারীরা ১০% ছাড় উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।