এবার ছিটকে গেলেন আর্চার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অ্যাশেজ সিরিজ থেকে এবার ছিটকে গেলেন ইংলিশ পেসার জোফরা আর্চার। পেশির চোটে বক্সিং ডে ও সিডনি টেস্টে খেলতে পারবেন না আর্চার। গত জুনে চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন তিনি। গতপরশু অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ইনজুরির করণে বাদ পড়েছেন দল থেকে। ইতোমধ্যে ইংল্যান্ড ৩-০তে মর্যাদার অ্যাশেজ সিরিজ হেরেছে। গতকাল মেলবোর্ন টেস্টের জন্য ঘোষিত দলে আর্চারের বদলে দলে নেয়া হয়েছে গাস এটকিনসনকে। এ ছাড়াও বাদ পড়েছেন ব্যাটসম্যান ওলি পোপ।