সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ল ফেস্ট ২.০ ও বিদায় অনুষ্ঠান ২০২৫’। দিনব্যাপী নানা আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর ও প্রাণবন্ত আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ চট্টগ্রাম, মোহাম্মদ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো: মহিউদ্দিন খালেদ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, মোহাম্মদ হাসান আলী চৌধুরী, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আইনজীবী সমিতি; মোহাম্মদ নাজমুল হাসান সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল; মোহাম্মদ আশরাফ হোসাইন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং সাজ্জাদ শরীফ, সভাপতি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি মোহাম্মদ হেমায়েত উদ্দিন ভবিষ্যৎ আইনজীবী ও বিচারক হওয়ার স্বপ্নে এগিয়ে চলা শিক্ষার্থীদের ন্যায়, নৈতিকতার প্রতি অটল থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



