কাজী আব্দুল কাদেরের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সৈনিক, বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, জননেতা আলহাজ কাজী আব্দুল কাদেরের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জোহর বাংলাদেশ মুসলিম লীগ নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের ঘটনাবহুল জীবনের ওপর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, মো: আনোয়ার হোসেন আবুড়ী, দলীয় ভারপ্রাপ্ত মহাসচিব আফতাব হোসেন মোল্লা, সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খান আসাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিজ্ঞপ্তি।