ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার গত শনিবার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে দেশের ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমা খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম ইমরানুল হক। মূল বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামসুল আরেফিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনারের সঞ্চালক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো: শামসুল হুদা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম।
সেমিনারে ইসলামী ব্যাংকিং ও বীমা খাতের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন এবি ব্যাংক পিএলসির কাকরাইল ইসলামী ব্যাংকিং শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক ফরিদ আহম্মদ ফকির, ট্রাস্ট ব্যাংক পিএলসির মিরপুর ডিওএইচএস শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক শাহ আবুল বাশার, ট্রাস্ট ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ শাহ কামাল, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স মো: আনোয়ার হোসাইন সরকার, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এসইভিপি (এইচআর) ও কোম্পানি সেক্রেটারি আব্দুর রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউসিবির আশুলিয়া শাখার এক্সিকিউটিভ অফিসার ও অপারেশন ম্যানেজার মোহাম্মদ ফেরদৌস আহমেদসহ সংশ্লিষ্ট খাতের আরো অনেকে। বিজ্ঞপ্তি।



