বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (যবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। প্রশিক্ষণের কোর্স পরিচালক মো: তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- মো: আখতারুজ্জামান, (অধ্যাপক, মার্কেটিং বিভাগ) এবং মো: বেলাল হোসাইন, (প্রভাষক, মার্কেটিং বিভাগ)। প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিটিআইর সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা ও মো: রফিকুল ইসলাম। গত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নেন। বিজ্ঞপ্তি।



