ক্রীড়া প্রতিবেদক, কানাডা থেকে
সেরা ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন লিওনেল মেসি। আর তা হলো তিনি একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপে ১৪টি দেশের বিপক্ষে গোল করেছেন। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে তার প্রথম গোল। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো গোল না পেলেও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনা, ইরান, ও নাইজেরিয়ার বিপক্ষে গোল করেন। ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়া, ২০২২ আসরে সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্দান ও কেপ ভার্দের বিপক্ষে গোল করেছেন। আর্জেন্টিনার এই অধিনায়ক প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৮ ম্যাচে গোল পেলেন। তা কাতার বিশ্বকাপে মেক্সিকোকে দিয়ে শুরু। আর এবার এখন পর্যন্ত কেপ ভার্দের বিপক্ষে। মেসিই প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপে ২০ গোল করেছেন। এবং সর্বোচ্চ ৯ গোলে তার অ্যাসিস্ট।



