মিরপুরে কুল সামুরাই জাপান রেস্টুরেন্টের উদ্বোধন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাপানি নান্দনিকতা ও বাঙালি স্বাদের সংমিশ্রণ নিয়ে রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করলো ‘কুল সামুরাই জাপান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’।

গতকাল শুক্রবার মিরপুর ১০, বিআরটিএ রোডে, বিআরটিএ মসজিদের পশ্চিম পাশে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল। অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) নাহিদুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ওমর ফারুক, গৌতম সাহ ও শেখ এহসানুল হাবীব সুইট। উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হুদা (রোজেন) এবং জাপানি কো-অর্ডিনেটর ইয়োশিহিদে ওহাটাসহ আমন্ত্রিত অতিথিরা।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হুদার (রোজেন) জাপান ও থাইল্যান্ডে ৩০ বছরের ফুড বিজনেসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে জাপানি ও দেশী ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি খাবার পরিবেশন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।