নিজস্ব প্রতিবেদক
পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া ইভেন্ট। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী থেকে এ ইভেন্টগুলোকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। গতকল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
চিঠিতে জানা যায়, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। এ সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক্স ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এমতাবস্থায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট পাঠক্রমে অন্তর্ভুক্তকরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।



