উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
গত শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্যসচিব মামুন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে সাখাওয়াত হোসাইনকে আহ্বায়ক ও রেজাউল করিমকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া বাহারুল ইসলাম, মামুন মিয়া ও মাহবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন কমিটিতে ছয়জনকে যুগ্ম আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম সদস্যসচিব ও ৫১ জনকে সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন বলেন, উলিপুর উপজেলায় সংগঠনকে আরো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা একযোগে কাজ করবেন।



