কঙ্গোগামী শান্তিরক্ষা মিশন কন্টিনজেন্টকে বিমান বাহিনী প্রধানের ব্রিফিং

Printed Edition
বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সেনানিবাসস্থ বিমানবাহিনীর সদর দফতরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের সাফল্য কামনা মুনাজাত করেন  :  আইএসপিআর
বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সেনানিবাসস্থ বিমানবাহিনীর সদর দফতরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের সাফল্য কামনা মুনাজাত করেন : আইএসপিআর

বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট ইঅঘঅঞট-১৪, গঙঘটঝঈঙ, উজ ঈড়হমড় কন্টিনজেন্টের মোট ৬২ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দফতরে কঙ্গোগামী কন্টিনজেন্টের (ইঅঘঅঞট-১৫) সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, ঢাকাস্থ এয়ার অধিনায়করা এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর ০১টি সি-১৩০বি ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে গঙঘটঝঈঙ জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে। ইঅঘঅঞট-১৫ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ।

আগামী ২৫ জানুয়ারি কন্টিনজেন্টের ৩৫ সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।

কন্টিনজেন্টের অবশিষ্ট ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে গমন করবেন। আইএসপিআর।