স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে বোমা আতঙ্ক

Printed Edition

এনডিটিভি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উৎযাপনের আবহেই বোমা আতঙ্কে কেঁপে উঠেছে রাজধানী দিল্লি। গতকাল শুক্রবার দিল্লি হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরসহ অন্তত ছয়টি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে একইসাথে হামলা চালানোর হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়।ইমেইলটিতে প্রেরক হিসেবে ‘খালিস্তান’-এর নাম উল্লেখ করা হয়েছিল। ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’ শিরোনামের সেই বার্তায় সময় বেঁধে দিয়ে পুরো দিল্লিতে ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা বলা হয়।

আশঙ্কাজনক এই বার্তা পাওয়ার পরপরই গোটা দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা বলয় জোরদার করা হয়। হাইকোর্ট এবং আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বার্তাটিতে থাকা জামনগর হাউজ, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা প্রশাসকের ভবন এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে একযোগে বোম্ব স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রতিটি এলাকায় সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি আরোপের মাধ্যমে পুরো চত্বর খতিয়ে দেখেন। তবে নিবিড় অনুসন্ধান শেষে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনা কেবল ভুয়া আতঙ্ক তৈরির চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনো গভীর চক্রান্ত রয়েছে।