খুলনায় অস্ত্র মামলার আসামি সন্ত্রাসী রাকিব গ্রেফতার

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় ওয়াজিদ ইসলাম রাকিব (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাকে নগরীর বৈকালী এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাকিব ওই এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে শ^শুরবাড়ি থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখাসহ চারটি মামলা রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মো: আহাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাকিবকে গ্রেফতার করা হয়েছে। সে একটি সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল। দেড়-দুই মাস আগে সেটি তার এক সহযোগী নিয়ে গেছে। তার সেই সহযোগীকে গ্রেফতার করে অস্ত্রটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।