মো: হাবিবুর রহমান ওবায়েদ
শাখা পরিচালক,
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা।
সুপ্রিয় প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় এক : গুণ’ থেকে ১৮টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় এক : গুণ
প্রশ্ন : গুণ কিসের সংক্ষিপ্ত রূপ?
উত্তর : গুণ যোগের সংক্ষিপ্ত রূপ।
প্রশ্ন : গুণ্য নির্ণয়ের সূত্র লিখ।
উত্তর : গুণ্য= গুণফলগুগুণক।
প্রশ্ন : গুণ্য, গুণক ও গুণফল কত হলে প্রত্যেকটি মানই সমান হবে?
উত্তর : ১
প্রশ্ন : গুণক কাকে বলে?
উত্তর : যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে।
প্রশ্ন : গুণফল নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : গুণফল= গুণ্য´গুণক।
প্রশ্ন : যোগের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর : গুণ।
প্রশ্ন : যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কী?
উত্তর : গুণক।
প্রশ্ন : কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : শূন্য হয়।
প্রশ্ন : গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সঠিক সম্পর্ক কী?
উত্তর : গুণফল= গুণ্য ´ গুণক।
প্রশ্ন : গুণ্য বা গুণকের স্থান বিনিময় করা হলে, গুণফলের কী হবে?
উত্তর : গুণফলের কোনো পরিবর্তন হবে না।
প্রশ্ন : গুণ্য বা গুণকের যেকোনো একটি শূন্য হলে, গুণফল কত?
উত্তর : ০।
প্রশ্ন : তিন অংকবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়?
উত্তর : ৩ ধাপে।
প্রশ্ন : দুইটি রাশির গুণফলের পরিবর্তন হয় না কখন?
উত্তর : গুণ্য ও গুণকের পরস্পর স্থান বিনিময় করলে।
প্রশ্ন : গুণ্য ২.৫ এবং ০.১ হলে, গুণফল কত?
উত্তর : ০.২৫
প্রশ্ন : ১০১০-কে দুই অংকের বৃহত্তম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : ৯৯৯৯০
প্রশ্ন : গুণ্য ৪ অংকের বৃহত্তম সংখ্যা এবং গুণক ২ অংকে ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত?
উত্তর : ৯৯৯৯০
প্রশ্ন : চার অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০ ´ ৯৯-এর সমান হবে?
উত্তর : ৯৯০০
প্রশ্ন : ১২৩´১১০ = ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে?
উত্তর : ১৩৫৩০



