রাইসকে নিয়ে ইংল্যান্ডের সিদ্ধান্ত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অন্যতম ভরসা ডেকলান রাইসের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে অসুস্থতা কাটিয়ে আর্সেনাল মিডফিল্ডারের মাঠে নামার ব্যাপারে ইংল্যান্ড শিবিরে আশাবাদ রয়েছে। শেষ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি না, সে বিষয়ে ম্যাচের আগ মুহূর্তে সিদ্ধান্ত নেবে দলের মেডিক্যাল বিভাগ।

গত শনিবার মিয়ামিতে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ভাইরাসজনিত পেটের অসুস্থতায় ভুগছিলেন রাইস। ম্যাচের প্রথমার্ধ শেষে তাকে বদলি করা হয়। অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। বিশ্বকাপ সেমিফাইনালের গুরুত্ব বিবেচনায় রাইস নিজে খেলতে আগ্রহী বলেই ধারণা করা হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী অসুস্থতার প্রভাব পুরোপুরি কেটে গেছে কি না, সেটি নিশ্চিত হয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান ইংল্যান্ডের চিকিৎসকরা।