উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী

রাজধানীতে কাদিয়ানী বিরোধী সম্মেলন ১৫ আগস্ট

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ‘জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন’র আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ওইদিন বেলা ৩টায় এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন বাস্তবায়নে গতকাল রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদরাসায় কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তৃতায় সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, আগামী ১৫ আগস্টের ওলামা মাশায়েখ সম্মেলনে কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান বিধ্বংসী কার্যক্রম ও তাদের প্রতারণার মুখোশ দেশ জাতির সামনে উন্মোচিত হবে, ইনশাআল্লাহ। ঈমান-আকিদা রায় দেশের ওলামায়ে কেরাম এক ছাতার নিচে এসে চূড়ান্ত আন্দোলন গড়ে তুলবেন।