মিডল ইস্ট মনিটর
অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৩টি অবৈধ বসতি স্থাপনের একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। ফিলিস্তিনি কর্মকর্তাদের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে ফিলিস্তিনি ভূখণ্ড আরো খণ্ডিত হওয়ার পাশাপাশি পূর্ব জেরুসালেম তার চারপাশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বৃহস্পতিবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা এই বিতর্কিত পরিকল্পনার অনুমোদন দেয়।
ইসরাইলের গণমাধ্যম চ্যানেল সেভেনের খবর অনুযায়ী, ‘বিনিয়ামিন’ আঞ্চলিক এলাকায় নতুন এসব অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। খবরে বলা হয়, ‘বিনিয়ামিন আঞ্চলিক কাউন্সিল’ এই প্রকল্পের প্রথম ধাপে চার থেকে ছয়টি নতুন অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা করেছে। এর পেছনে লাখ লাখ শেকেল বিনিয়োগ করা হবে।
এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জেরুসালেম গভর্নরেট। এক বিবৃতিতে তারা জানায়, অবৈধ বসতি সম্প্রসারণ এবং অধিকৃত পশ্চিম তীর থেকে পূর্ব জেরুসালেমকে বিচ্ছিন্ন করার বৃহত্তর ইসরাইলি নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে নতুন ভৌগোলিক বাস্তবতা তৈরি করা।



