আজ মগবাজারে জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজার এলাকার সর্বস্তরের মানুষের জন্য আজ শুক্রবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর। দলটির মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পে গাইনি, মেডিসিন, চর্মরোগ, চক্ষু, ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের অন্তত ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের মুখপাত্র আতাউর রহমান সরকার।

তিনি বলেন, কয়েক হাজার রোগী এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হবে। এ ছাড়া চোখের ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে তাদের অপারেশনের ব্যবস্থাও করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উন্মুক্ত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ৩৬ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম, শিবির নেতা সাজ্জাদ হোসেন শিহাবসহ দলের অন্য নেতৃবৃন্দ।