বাংলালিংক ও হুয়াওয়ে একসাথে কাজ করবে

Printed Edition
বাংলালিংক ও হুয়াওয়ে একসাথে কাজ করবে
বাংলালিংক ও হুয়াওয়ে একসাথে কাজ করবে

দেশের গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরো উন্নত করতে আবারো হুয়াওয়ের সাথে কৌশলগত বিনিয়োগে যুক্ত হয়েছে বাংলালিংক।

‘কাস্টমার-ফার্স্ট’ প্রতিশ্রুতি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে বাংলালিংক। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রাহকদের প্রাত্যহিক জীবনে ডিজিটাল সেবার পরিসর বিস্তৃৃত ও সমৃদ্ধ করার লক্ষ্যে হুয়াওয়ের সাথে এ উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের ফলে, দেশজুড়ে গ্রাহকদের জন্য ডিজিটাল সেবার বৈচিত্র্য বৃদ্ধি পাবে, ঘরের ভেতরে নেটওয়ার্ক আরো শক্তিশালী ও স্বাচ্ছন্দ্যদায়ক হবে এবং স্মার্ট ও এআই প্রযুক্তিনির্ভর সেবার ব্যবহার আরো কার্যকরী হবে।

এ উদ্যোগ নিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, ‘বর্তমানে, একে অন্যের সাথে কানেক্ট হওয়া থেকে শুরু করে শেখা এবং নতুন কিছু তৈরি করাসহ সব ক্ষেত্রেই মানুষের প্রাত্যহিক জীবনের মূল কেন্দ্রে রয়েছে ডিজিটাল সেবা। আমাদের লক্ষ্যও এক্ষেত্রে স্পষ্ট : মাইবিএল, টফি ও রাইজের মতো প্ল্যাটফর্ম এবং আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে সব জায়গায়, প্রতি মুহূর্তে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করা। কৌশলগত বিনিয়োগের মাধ্যমে হুয়াওয়ে গ্রাহকদের জন্য সত্যিকার অর্থেই ডিজিটাল অভিজ্ঞতার ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী জেসন উ বলেন, ‘ধারাবাহিকভাবে আস্থা রাখার জন্য ও একসাথে গুরুত্বপূর্ণ এ মাইলফলক উদযাপনের সুযোগ করে দেয়ার জন্য বাংলালিংককে আন্তরিক ধন্যবাদ। বিজ্ঞপ্তি।