সিলেট ব্যুরো
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। গত সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তার হাতে দায়িত্ব অর্পণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বারের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, আবুল মনসুর শওকত, অ্যাডভোকেট মাসুক আলম, ফারুক আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কয়েস আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন মুহি, সুনামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশিদ, মান্নারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, দোলারবাজার ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আলম, সিলেট মহানগর বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আমজদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, নারী ও শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জলিল আহমদ, ছাত্রদল সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক সদস্যসচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফরহাদ, জেলা ছাত্রদলের সদস্যসচিব তারেক মিয়া ও যুগ্ম আহ্বায়ক নাসিম হোসাইন প্রমুখ।
দায়িত্বভার গ্রহণ শেষে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি এর যথাযথ মূল্যায়নের চেষ্টা করব। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ। সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।



