হতাশায় রেজা পাহলভি

Printed Edition

আলজাজিরা

রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেে বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এমন সিদ্ধান্তে এক প্রকার হতাশ হয়েছেন ইরানের সবশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি।

রেজা পাহলভি বলেছেন, ইরানে তথাকথিত ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ ঘটেছে- যুক্তরাষ্ট্রের এমন দাবির সাথে তিনি একমত নন। তিনি ফরাসি গণমাধ্যমকে বলেন, ‘কোনো শাসনব্যবস্থা পরিবর্তন? একই মানুষগুলোই আছে, হয়তো কিছুটা দুর্বল হয়েছে।’ যুক্তরাষ্ট্রে বসবাসকারী রেজা পাহলভি আরো বলেন, ‘আহত কোনো প্রাণীর মতোই, যাকে শেষ করে দিতেই হয়, ঠিক তেমনভাবেই এই শাসনব্যবস্থারও অবসান ঘটাতে হবে।’ রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভি ইরানে ১৯৭৯ সালের বিপ্লবে মতাচ্যুত হন।