এস্কোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেড সম্প্রতি সিকে ঘোষ রোড, ময়মনসিংহে তাদের নিজস্ব শোরুম উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো: তানবীর আহমেদ ওই শোরুম উদ্বোধন করেন। এ সময় সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বিজনেস হেড গালিব বিন জসিম, স্টার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জনাব মো: শফিক উল্লাহ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



