ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী নিরব রবিদাস। বাংলাদেশ রবিদাস ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরব রবিদাস গত শনিবার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফুলছড়ি উপজেলা শাখার সম্পাদক রানু সরকার, সিপিবি গাইবান্ধা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, ফুলছড়ি উপজেলা শাখার সদস্য আবদুল্লাহ সরকার প্রমুখ।



