ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার উদ্যোগে সিরাতুন্নবী (সা:) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে শহরের ফোর স্টার হোটেল নাজ গার্ডেনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এনডিএফ বগুড়ার সভাপতি ও সার্জন অধ্যাপক ডা: সলিমুল্লাহ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা: মাহমুদ হোসেন। প্রধান আলোচক ছিলেন ইসলামি স্কলার অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: মাহমুদ হোসেন বলেন, রাসূল (সা:) তার জীবনের মাধ্যমে মানুষের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। চিকিৎসক হিসেবে মানুষের কল্যাণে কাজ করার দায়িত্বও রয়েছে। বার্ন ও প্লাস্টিক সার্জন ডা: রওনক হাসানের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন এনডিএফ বগুড়ার সহসভাপতি ও ডেপুটি সিভিল সার্জন ডা: এস এম নূর-ই-শাদীদ। এ সময় এনডিএফের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক চিকিৎসক উপস্থিত ছিলেন। বগুড়া অফিস।



