জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)-র ৩৮তম ওরস আগামী ১১ অক্টোবর রোববার মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার ফটিকছড়ি উপজেলা ভবনস্থ ‘বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল’এ উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে এবং পার্বত্য রাঙ্গামাটি জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ধনঞ্জয় দেবনাথ, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, ভুজপুর থানার কর্মকর্তা মো: ইব্রাহিম সরকার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ। সভায় গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মন্জিলের পক্ষে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: সাইফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রেস ক্লাব সহসভাপতি মো: এমরান হোসেন, নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম, মন্জিল কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ওবাইদ নাঈম। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তাবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা। সভার পরিসমাপ্তিতে মিলাদ-কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন বিশ্বঅলি শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)-র মাজার শরিফের খাদেম মাওলানা হাবিব উল্লাহ। বিজ্ঞপ্তি।



