আইআইইউসির ২৭২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ২৭২তম সিন্ডিকেট সভা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁঁইয়া, বিওটি সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান এবং সিন্ডিকেট সভার সদস্যসচিব ও রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব:)। এ ছাড়া সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো: লুৎফুর রহমান, বিভাগীয় ডিন ক্যাটাগরির সিন্ডিকেট সদস্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. নেজামুল হক, বিভাগীয় চেয়ারম্যান ক্যাটাগরির সিন্ডিকেট সদস্য ও হাদিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।