হাদিসের কথা

ঘুমানোর আগে করণীয়

Printed Edition
ঘুমানোর আগে করণীয়
ঘুমানোর আগে করণীয়

জাবের ইবনে আবদুল্লাহ রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘তোমরা (রাতে ঘুমানোর আগে) ঘরের দরজাগুলো বন্ধ করো, পানির পাত্রের মুখ ঢেকে বা বেঁধে দিও, থালাগুলো উপুড় করে রেখে বা ঢেকে দিও এবং আলো নিভিয়ে দিও। কেননা, শয়তান বন্ধ দরজা খুলতে পারে, পানির পাত্রের বন্ধ মুখ খুলতে পারে না এবং উপুড় করা বা ঢেকে দেয়া থালাও উন্মুক্ত করতে পারে না। (আলো নিভিয়ে না দিলে) দুষ্ট ইঁদুর মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়।’

-বুখারি, মুসলিম, তিরমিজি-১৭৫৮, আদাবুল মুফরাদ-১২৩৩