কুড়িল বিশ্বরোড কুড়াতলী বাজারসংলগ্ন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদরাসার উদ্যোগে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের উপস্থাপনায় মাদরাসার গ্রাউন্ড ফ্লোরে বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. মইন উদ্দিন সরকার মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ফেস দ্যা পিপল-এর সম্পাদক সাইফুর রহমান সাগর, দ্যা ডেইলি মুসলিম টাইমস পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল খালেক খন্দকার, ১৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মাদরাসার তত্ত্বাবধায়ক আলহাজ কাজী হযরত আলী, মেট্রোলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, ডুমনি নুরপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো: বরকত উল্লাহ, হাফেজ মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান ইমাম ও খতিব মিয়াবাড়ি জামে মসজিদ, নুরুল ইসলাম দাতব্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: কাজী আলমগীর হোসেন, জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদরাসার মিডিয়া বিভাগের পরিচালক মো: মোশাররফ হোসাইন রাজু, কবি ও সাংবাদিক এবং ভিন্নমাত্রা মিডিয়া ভিশনের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, এস.বি (ডিএমপি) হামিদুজ্জামান রানা, এস.আই (ডিএমপি) মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরাফাত হোসাইন। বিজ্ঞপ্তি।



