বিশেষ সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন। এর ফলে গতকাল অনুষ্ঠিত টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তিনি অংশ নিয়েছেন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন বলে এক বার্তায় জানিয়েছে টিআইবি।
অধ্যাপক রায়হান ঢাবি থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেষ্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের “ঈঁঃঃরহম ঊফমব ড়ভ উবাবষড়ঢ়সবহঃ ঞযরহশরহম’’ কর্মসূচির একজন অ্যালামনাই।
উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যরা হলেন-চেয়ারপারসন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী, এবং দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন- অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।



