ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে আগের দিন উইন্ডহকে ওয়েস্ট ইন্ডিজকে হারায় আফগানিস্তান। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ক্যারিবীয়দের ১৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিল আফগানরা। পরের দিন গত পরশু দুবাইয়ে উইন্ডিজের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে মোহাম্মদ নবিরা-রহমানউল্লা গুরবাজরা। আগামী মাসে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ সামনে রেখে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। পাশাপাশি সংক্ষিপ্ত এই সংস্করণে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট নেয়ার পথে দুই ধাপ এগিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।



