পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই : মতবিনিময় সভায় অভিযোগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতারা। তারা বলেন, চুক্তি বাস্তবায়নের পরিবর্তে বিভিন্ন পদক্ষেপে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। অবিলম্বে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করে চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী কনফারেন্স রুমে ‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাস : পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলা হয়।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন। তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানানো হলেও পাঁচ মাসে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।