আশুরা উপলক্ষে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সেমিনার আজ

Printed Edition

পবিত্র মাহে মহররম, আশুরা ও কারবালায় নবীজি সা:-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন রা:-এর শাহাদত বরণের বিয়োগান্ত ঘটনা স্মরণে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেদ্র, ফার্মগেট, ঢাকার উদ্যোগে আজ শনিবার বিকেল ৪টায় এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের শিরোনাম ‘কারবালার শিক্ষা : মুসলিম উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ’।

সেমিনারের মেহমানদের মধ্যে রয়েছেন সভাপতি প্রফেসর মওলানা মুহাম্মদ উবায়দুল হক, প্রিন্সিপাল মাদরাসা-ই-আলিয়া, ঢাকা; প্রধান অতিথি : শায়খ আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী, রাহবারে বায়তুশ শরফ; বিশেষ অতিথি আবদুল মান্নান, ইতিহাস গবেষক ও লেখক, সাবেক এমডি, ইসলামী ব্যাংক পিএলসি ও আলহাজ আবদুল মালেক মোল্লা, সাবেক চেয়ারম্যান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। প্রবন্ধ পাঠ করবেন অধ্যক্ষ এস এম আবদুল হামিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। আলোচকরা : ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ আল মাদানী, প্রিন্সিপাল, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদরাসা, ঢাকা; ড. মো: ইব্রাহীম খলিল, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মওলানা জাফর আহমদ, ইমাম ও খতিব মসজিদে বায়তুশ শরফ ঢাকা। বিজ্ঞপ্তি।