ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

Printed Edition

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুর গহিন অরণ্যের দোখলা জাতীয় উদ্যানে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প’। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করা হয় গত শুক্রবার বিকেলে। আজ রোববার এই আয়োজনের সমাপ্তি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন মধুপুর ইউএনও জুবায়ের হোসেন।

বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান ও কমিশনার ড. সাধন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ওসি এ কে এম ফজলুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা।