বৈরী সম্পর্কের মধ্যেও চীন-রাশিয়ার সাথে এফবিআইয়ের সমন্বিত অপরাধ দমন কৌশল

Printed Edition

আরটি

ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব বহাল থাকা সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ দমনে চীন ও রাশিয়ার সাথে দ্বিপক্ষীয় আইন প্রয়োগকারী অংশীদারিত্ব জোরদার করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির পরিচালক কাশ প্যাটেলের বাস্তবমুখী নেতৃত্বে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে রাজনৈতিক বৈরিতা পাশে সরিয়ে নাগরিক নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণকে প্রাধান্য দেয়া হচ্ছে।

কূটনৈতিক বরফ গলিয়ে বেইজিংয়ের সাথে যোগাযোগ পুনর্প্রতিষ্ঠা করেছে এফবিআই। সংস্থাটির প্রধান কাশ প্যাটেল ২০২৫ সালের নভেম্বরে চীন সফর করে দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী শু দাতোংয়ের সাথে বৈঠক করেন। পরবর্তীতে গত জুলাই মাসে তিনি পুনরায় চীন সফরে গিয়ে স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তা মন্ত্রী ওয়াং শিয়াওহোংয়ের সাথে আলোচনায় বসেন। ২০২৫ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর এবং মারাক্সিক ফেন্টানাইল তৈরির রাসায়নিক উপাদান রোধে হওয়া চুক্তির ওপর ভিত্তি করেই এই যৌথ কাজের ভিত্তি তৈরি হয়।

দুই দেশের এই যৌথ পদক্ষেপ এখন সুনির্দিষ্ট কাঠামোর ওপর দাঁড়িয়েছে। সাইবার জালিয়াতি, শিশু নির্যাতন রোধ, মাদক নিয়ন্ত্রণ এবং পলাতক অপরাধী শনাক্তে চারটি পৃথক ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।