বিদ্যুৎ ও গ্যাস বিল বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

Printed Edition

রাজশাহী ব্যুরো

বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, আরেক নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা: মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সোহেল, শিল্প ও বাণিজ্য বিভাগের সেক্রেটারি আব্দুল হান্নান, বোয়ালিয়া পশ্চিম থানার সেক্রেটারি আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে এখন জনগণের পকেট থেকে অর্থ নিয়ে তা পূরণ করার চেষ্টা করছে। এটা কোনো শুভ লক্ষণ নয়।