গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুছাহাক আলী, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, মহিলাবিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামালউদ্দিন মণ্ডল, রহনপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি নাহিদ ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
ইউএনও জাকির মুন্সী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের মূল ভিত্তি। গোমস্তাপুরে শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।



