নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন। এই সংসদ অধিবেশন নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স ক্ষমতাবলে জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের নির্দিষ্ট এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।



