অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

Printed Edition

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী পয়েন্টে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কাউছার মিয়া (১১টি মামলার আসামি), জসিম মিয়া (১২টি মামলার আসামি) এবং সালাউদ্দিন (৯টি মামলার আসামি) ও রেজাউল ইসলাম মামুন। তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার ছুরি, রামদা, ছোরা ও কাটার উদ্ধার করা হয়। পৃথক অভিযানে মৌলভীবাজার সদর থেকে ১৪টি মামলার আসামি ডাকাত সর্দার দেলোয়ার হোসেন আহাদকে গ্রেফতার করে ডিবি। কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে।