ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা খোদেজা রহমানের বড় মেয়ে হেলেন পারভিন (৬০) ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে, মা, ভাই আত্মীয়স্বজনসহ বহু অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
গতকাল বাদ এশা ধামরাই পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে মরহুমাকে পাঠান টোলা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।



