দিনাজপুরে বিএডিসির প্রশিক্ষণ কর্মসূচি

Printed Edition
দিনাজপুরে বিএডিসির প্রশিক্ষণ কর্মসূচি
দিনাজপুরে বিএডিসির প্রশিক্ষণ কর্মসূচি

টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের মধ্যে ‘পলিশেড নির্মাণ প্রকল্প’টির লক্ষ্য, উদ্দেশ্যে ও ফলাফল অনেকটাই ভিন্ন ধাঁচের। প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং নিয়ন্ত্রিত পরিবেশে শাক-সবজি, ফল-মূল ও ফুল উৎপাদন করা হচ্ছে। এ ছাড়া পলিশেড হাউজে ড্রিপ ইরিগেশন ও মিস্ট ইরিগেশনের মাধ্যমে উৎপাদিত পোকা-মাকড়মুক্ত শাক-সবজি, ফল-মূল ও ফুল স্থানীয় বাজার, রাজধানীস্থ বিভিন্ন সুপার শপে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি পলিশেডে উৎপাদিত মানসম্পন্ন ক্যাপসিকাম ও জারবেরা ফুল মধ্যপ্রাচ্যেও রফতানি করা হচ্ছে এমনটি বললেন প্রকল্পের পরিচালক মো: মাহবুব আলম।

গত ২ মে দিনাজপুরে অনুষ্ঠিত পলিশেডে উৎপাদিত ফসলের গুণগতমান রক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, বিএডিসি এমন একটি প্রতিষ্ঠান যা কৃষি ও কৃষককে সবসময় সাহায্য করে থাকে। পলিশেডের মাধ্যমে উৎপাদিত নিরাপদ শাক-সবজি, ফল-মূল ও ফুল বিদেশে রফতানির বিষয়টি একটি গৌরবান্বিত বিষয়। তবে উৎপদিত দ্রব্যাদির গুণগতমান নিশ্চিত করতে হবে। ফলে বিষয়টির উপর কৃষকদের সুনির্দিষ্ট এবং সম্যক ধারণা থাকতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাজারজাতকরণের কলাকৌশল সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবে। বিজ্ঞপ্তি।