জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া

Printed Edition

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর দিলকুশার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো: হারুনুর রশিদ। এ ছাড়াও কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো: ইসমাইল হোসেন শেখ, মো: আবুল হাসান, সালামুন নেছা ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো: অহিদুল ইসলাম সরকারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।