বীর মুক্তিযোদ্ধা ডা: এবিএম খালেকুজ্জামান (কাঞ্চন) গত সোমবার ভোরে নিজ গৃহে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। সম্মুখ রণাঙ্গনে যুদ্ধের পর একাধারে চার যুগের অধিকাল মনোহরদী পৌর বাজার তথা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
তার প্রথম নামাজে জানাজা ও গার্ড অব অর্নার অনুষ্ঠিত হয় মনোহরদী সরকারি কলেজ মাঠে। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, মনোহরদী নরসিংদী ও বীর মুক্তিযোদ্ধা, হাজার হাজার শুভানুধ্যায়ী ও মুসল্লিরা।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নিজ বাড়ি, মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা মাঠে (কিশোরগঞ্জ)। নামাজ ও দোয়া শেষে বাবা-মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। বিজ্ঞপ্তি।



