সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকসহ কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি।
পরে বীর শহীদদের মাগফিরাত, দেশ, জাতি, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মহিউদ্দিন। বিজ্ঞপ্তি।


