ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
সাগরকন্যার অ্যাডভেঞ্চার
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

‘হ্যাঁ! তা হলেই কেবল আমি তোমার লেজের পরিবর্তে মানুষের মতো পা দিতে পারি। সেই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে রাজকুমারের কাছে যাবে। তবে তা মাত্র তিন দিনের জন্য। মনে রেখো, এই তিন দিন পার হলে তোমার পা আবার লেজে পরিণত হবে।’

‘মাত্র তিন দিনের পা নিয়ে আমি কী করবো, প্রজ্ঞাময়ী?’

ভালোবাসা নিবেদন করবে। তুমি যদি রাজকুমারের মন জয় করে তোমার হাতের তালুতে তার ভালোবাসার চুম্বন নিতে পারো, তাহলে তিন দিন নয়, চিরদিনের জন্য ওই পা তোমার হয়ে যাবে। চিরদিনের জন্য এক সুন্দরী মানবী হয়ে ডাঙায় বসবাস করতে পারবে তুমি। তখন তোমার বন্ধক রাখা কণ্ঠস্বরও ফিরে পাবে। হ্যাঁ ফিরে পাবে, যদি তুমি রাজকুমারের মন জয় করতে পারো। আর যদি তুমি না পারো, যদি তার ভালোবাসার চুম্বন নিতে না পারো, তবে চিরদিনের জন্য এই কণ্ঠস্বর হারাবে তুমি...।

এতটুকু বলে জল-ডাইনি খানিকটা থামল। মুখে তার কপট তৃপ্তির হাসি।

  • (চলবে)