চট্টগ্রাম ব্যুরো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট দীর্ঘায়িত হলে তা রাষ্ট্র, গণতন্ত্র ও জনজীবনের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। এ সঙ্কটের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাধানের লক্ষ্যে সরকারকে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং গণভোটে প্রকাশিত জনগণের গণরায় মেনে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক সঙ্কটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
গতকাল চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা: ছিদ্দিকুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহি, কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যাপক সাইফুল্লাহ, আমির হোসাইন, ফারুকে আজম, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, মুহাম্মদ ইসমাইল ও আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।



