কৃষকের হাসির নিশ্চিত অগ্রযাত্রা শিরোনামে ডেবনেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রেডিক্যাল ক্রপ সাইন্স লিমিটেডের প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর শনিবার কুয়াকাটার একটি পাঁচ তারকা হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে প্রতিষ্ঠানটির দুই শতাধিক ডিলার অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ডেবনেয়ার গ্রুপের চেয়ারম্যান আর্কিটেক্ট নাইয়ারা নুর। প্রধান অতিথি ছিলেন রেডিক্যাল ক্রপ সাইন্স লিমিটেড ও ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান এফসি। উপস্থিত ছিলেন ডেবনেয়ার গ্রুপের সিএফও মোহাম্মদ মনোয়ার নুর, সিএপি আইটিএল আরো উপস্থিত ছিলেন, ডিজিএম কৃষিবিদ মোহাম্মদ আনিসুর রহমান, এ জি এম কৃষিবিদ মো: সাহেদ খান, ন্যাশনাল সেলস ম্যানেজার মো: হারুন উর রশিদসহ কোম্পানির সব কর্মকর্তারা। ব্যবস্থাপনা পরিচালক বলেন, কৃষি উপকরণের এই কোম্পানিটি আমার প্রাণের প্রতিষ্ঠান। সারা দেশের কৃষকের প্রতিষ্ঠান। আমি কৃষি পরিবার থেকে এসেছি কৃষিতে বিনিয়োগ করছি কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য। তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যেই রেডিক্যালের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে দারুণভাবে। এ কারণে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। গ্রুপের চেয়ারম্যান কৃষিতে বিনিয়োগের গল্প তুলে ধরে বলেন ডেবনেয়ার একটি বড় গ্রুপ তার অঙ্গ প্রতিষ্ঠান রেডিক্যাল ক্রপ সায়েন্স লিমিটেড কাজেই আস্থা এখানে শতভাগ।
অনুষ্ঠানের মাঝে কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও সেরা পরিবেশকদের হাতে পারফরম্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান এফসিএ। অনুষ্ঠানের বড় আয়োজন ‘র্যাফেল ড্র’ ভাগ্য পরীক্ষার এই আয়োজনে পরিবেশকরা দারুণ উপভোগ করেন। আয়োজনের শেষ অংশে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রেডিক্যাল ক্রপ সাইন্স লিমিটেডের প্রথম পরিবেশক সম্মেলনের সমাপ্তি ঘটে। নিজস্ব প্রতিবেদক। বিজ্ঞপ্তি।



