বগুড়া অফিস
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন মো: রুহুল আমিন। ইতিপূর্বে তিনি রাকাব নওগাঁ জোনের ব্যবস্থাপক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সে সময় জোনাল কার্যালয়গুলোর মধ্যে চমৎকার কর্মদক্ষতা ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক হিসেবে সম্মাননা অর্জন করেন।
উল্লেখ্য, মো: রুহুল আমিন ২০০৭ সালে সিনিয়র অফিসার হিসেবে রাকাবে যোগদানের পর লালমনিরহাট জেলার হাতীবান্ধা শাখায় তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গাইবান্ধা, পাবনা, নওগাঁ ও বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের সাতটি শাখায় অত্যন্ত সফলতার সাথে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২০ সালে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি পেয়ে তিনি প্রথমে নওগাঁ জোনে অডিট অফিসার হিসেবে যোগদান করেন।



