গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এবং যুক্তরাষ্ট্র সরকারের ‘ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর সিরিয়ালস (Feed the Future Innovation Lab for Cereals)’ কর্মসূচির যৌথ উদ্যোগে ‘সিরিয়ালস ল্যাব-ব্রি: ধানের তাপ সহনশীলতা ও অক্সিজেনবিহীন অঙ্কুরোদগম বিষয়ক অগ্রাধিকার (Cereals Lab-BRRI: Heat Tolerance and Anaerobic Germination Priority of Rice)’ প্রকল্পগুলোর প্রারম্ভিক এবং পরিকল্পনা কর্মশালা মঙ্গলবার গাজীপুরস্থ ব্রি সদর দফতরের প্রশিক্ষণ কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অর্থায়নে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, টেক্সাস এঅ্যান্ডএম বিশ^বিদ্যালয়ের এইচ এম বিচেল রাইস চেয়ার অধ্যাপক ড. মাইকেল থমসন এবং রাইস জেনেটিক্স ও জিনোমিক্স বিভাগের অধ্যাপক ড. এনডাং সেপটিনিংসি।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার চিফ সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. মোহাম্মদ এখলাছুর রহমান। কর্মশালায় ব্রির সকল বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।



